শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

আজারবাইজানের অভিযানে নাগোর্নো-কারাবাখে নিহত ২০০

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

নাগোর্নো-কারাবাখ অঞ্চলে আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযানে ২০০জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন চারশতাধিক মানুষ।

বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে , নাগোর্নো-কারাবাখের বিচ্ছিন্নতাবাদী এক কর্মকর্তা বলেছেন,বুধবার (২০ সেপ্টেম্বর) দিনভর আজারবাইজানের সামরিক অভিযানে নাগোর্নো-কারাবাখের শতাধিক মানুষ নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গেঘাম স্টেপানিয়ান নামের ওই কর্মকর্তা বলেন, ‘কারাবাখ অঞ্চলে অন্তত ২০০জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারশরও বেশি মানুষ।’

তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক ছিল। তাদের মধ্যে পাঁচজনই শিশু।’

এখন পর্যন্ত হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আজারবাইজান। তবে এদিন সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, ‘তাদের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছেন।’

নাগোর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। এ নিয়ে বহু বছর ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চলছে।

নাগোর্নো-কারাবাখের দখল নিয়ে এখন পর্যন্ত দুটি যুদ্ধ করেছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম যুদ্ধ হয় ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। সবশেষ যুদ্ধ হয়েছে এখন থেকে তিন বছর আগে ২০২০ সালে। সংক্ষিপ্ত অথচ রক্তক্ষয়ী সেই যুদ্ধ শেষ হলেও দ্বন্দ্বের অবসান হয়নি।

বর্তমানে অঞ্চলটি রুশ শান্তিরক্ষীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আজারবাইজানের অভিযোগ, অঞ্চলটিতে আর্মেনীয় সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি রক্তাক্ত সংঘর্ষের পর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাগোর্নো-কারাবাখ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে। অঞ্চলটিতে আর্মেনীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করছে আজারি সেনারা।

মঙ্গলবার নাগোর্নো-কারাবাখ এলাকায় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার সামরিক ও দুই বেসামরিক ব্যক্তিসহ মোট ছয়জন নিহত হয়। আজারবাইজান বলছে, এই বিস্ফোরণের পেছনে আর্মেনিয়ার একটি নাশকতা গোষ্ঠীর হাত রয়েছে। মূলত বিস্ফোরণে হতাহতের পরপরই সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com