বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মামলা চলবে মেটার বিরুদ্ধে স্বামীকে হত্যার পর ৬ টুকরো করার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড হিজড়াদের কাফন-দাফনের বিধান পরিশ্রম না করেও সারাক্ষণ ঘুম পায়; জেনে নিন কারণ ও করণীয় আমেরিকায় নিজের স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ৭৩ হাজার ৩৭ জাইকা-সহায়তাপ্রাপ্ত আরবান বিল্ডিং সেফটি প্রকল্পে ঋণ বিতরণের শর্ত শিথিল রাজশাহীর বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার দেশ রক্ষায় কেটেছে যৌবন, বার্ধক্যে অটোরিকশার স্টিয়ারিং হাতে, মাত্র ৮ হাজার ৪০০ টাকার পেনশনে মানবেতর জীবনযাপন অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলামের

নেপালে আবারো ভূমিকম্প

  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

নেপালে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার ভোরে এ ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর আগে গতকাল শনিবার দেশটিতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ১৫৭ জন প্রাণ হারিয়েছে।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার দূরে। এদিকে শনিবার বিকেলেও নেপালে ৩ দশমিক ৩ মাত্রার পরবর্তী কম্পন বা আফটার শক আঘাত হানে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, নেপাল যে দুটি প্লেটের ওপর দাঁড়িয়ে আছে, সে দুটি প্লেট প্রতি বছর ৫ সেন্টিমিটার হারে একে অপরের দিকে ধাক্কা দিচ্ছে। এটি খুব বড় ধরনের ধাক্কা না হলেও ধীরে ধীরে শক্তি জমা হয় এবং এক সময় বড় ধরনের সংঘর্ষ তৈরি করে। তখন তীব্র ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে নেপালের জাজারকোট ও পশ্চিম রুকুম জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার পশ্চিমে জেলা দুটির অবস্থান। নেপাল ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কর্নালি প্রদেশের এই দুই জেলায় গতকাল শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com