রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ দেশের সব লেভেল ক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি দিনাজপুরের বিরামপুরে ঈদ ফিতরের শুভেচ্ছা বিনিময়: সম্প্রীতি ও উন্নয়নের বার্তা দিলেন মন্ত্রী ডা.জাহিদ হোসেন কুড়িগ্রামে ঈদেও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা মিলছে মা দখল হওয়া প্রতিটি খাল উদ্ধার করে মানুষের জীবনধারা নতুনভাবে সাজানো হবে: প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান কুড়িগ্রামে পুত্রের আঘাতে পিতার মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

আজ রাঁধুন ডিম ও আলুকুচি ভুনা, দেখুন রেসিপি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

বাঙালির সকালের নাশতায় ডিম পোজ বা অমলেট অবশ্যই থাকতে হবে! আর না হলে নাস্তার পদে অপূর্ণতার চিত্র ফুটে ওঠে। এদিকে আবার দুপুর বা রাতের ভাত কিংবা খিচুড়ির সঙ্গেও আমরা ডিম ভাজা বা ডিমের তরকারি প্রায়ই খেয়ে থাকি।

তবে আজ দুপুরের মেন্যুতে একটু ভিন্নতা আনতে রান্না করতে পারেন আলুকুচি ও ডিম ভুনা।

তো আর দেরি না করে দেখে নিন রেসিপিটি-

উপকরণ

ডিম ৪টি, আলু বড় সাইজের ১টি, টমেটো ২টি, পেঁয়াজের কুচি আধা কাপ, কাঁচামরিচ ৪টি, রসুন বাটা ১ চা চামচ, হলুদ আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, পাঁচফোড়ন আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।

প্রণালী

ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে নিন, আলু মিহি কুচি করে রাখুন, টমেটো খোসা ছাড়িয়ে কুচি করে নিন, কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। পেয়াজ নরম হয়ে এলে আলু কুচি দিয়ে ভাজুন। লালচে হয়ে এলে সব মসলা দিয়ে কষাতে হবে। প্রয়োজনে অল্প পানি দিন। টমেটো দিয়ে লবণ ছিটিয়ে দিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশে গেলে সেদ্ধ ডিমগুলো দিয়ে নাড়ুন। ধনেপাতা ও কাঁচামরিচ ছিটিয়ে নমিয়ে নিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com