শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রমজানের তাৎপর্য থেকে আমাদের শিক্ষা নিয়ে সমাজ বিনির্মাণ করতে হবে; এ্যাড: সালেহ চৌধুরী বিয়ে করলেন নারী দলের তারকা ক্রিকেটার বোর্ড অফ পিস’র প্রথম বৈঠক শুরু হচ্ছে, সভাপতিত্ব করছেন ট্রাম্প ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত মনিরা মিঠুর ছেলেকে ‘বেধড়ক মারধর’ এর ঘটনায় যা জানা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভিসা সমস্যার সমাধানে কাজ হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফখরুলের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তিদের বয়:সন্ধি কালে যেসব লক্ষ্মণ দেখা যায় তা নিয়ে আলোচনা

গাজীপুর প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ক্লাব মিলনায়তনে এই ইফতার অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি গণমুখ পত্রিকার সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন, বাংলাদেশ বেতারের অধ্যাপক মাসুদুল হক, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সহসভাপতি এম এ সালাম শান্ত, বাংলাদেশ টেলিভিশনের আব্দুর রহমান, ডেইলি অবজারভারের কাজী মোসাদ্দেক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন বুলবুল, কোষাধক্ষ্য আফজাল হোসেন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, সাবেক কোষাধ্যক্ষ সাদেক আলী, নির্বাহী সদস্য এম এ ফরিদ, রায়হানুল ইসলাম আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রেসক্লাবের প্রয়াত সংবাদকর্মীদের রুহের মাগফেরাত কামনা, কর্মরত সাংবাদিকদের উপর রহমত ও বরকত কামনা করে দোয়া পরিচালনা করেন রানী বিলাসমনি স্কুল জামে মসজিদের খতিব মুফতী ফয়েজ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com