মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির নির্বাচিতরা পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন সাতক্ষীরা – ১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর এনসিপির, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত : আফরোজা আব্বাস ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক পীঠস্থানে শিব চতুর্দশী ব্রত ও স্নান উপলক্ষে তিন দিনব্যাপী মেলা নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসভবন নির্ধারিত হবে: উপদেষ্টা আদিলুর

কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

গাজীপুর কালীগঞ্জে খ্রিষ্টান বাড়ীতে দুর্ধর্ষ ডাকতির ঘটনা ঘটেছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালীর ভেটুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালী গ্রামের রবিন ডি কস্তার বাড়িতে ২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কলাপসিকল গেটের তালা খুলে ঘরে প্রবেশ করে। এ সময় রবিন ডি কস্তা ও তার স্ত্রী কে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির একটি রুমে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে আলমারি ও সুটকেসের তালা ভেঙে নগদ ২৯.৫০০/নগদ টাকা, দুটি হাত ঘড়ি,১ টি দামি মোবাইলসেট, পাশে রবি কস্তার বড়বোন পূস্প কস্তা ঘরে ছিল না। পুস্প কস্তার সাথে মোবাইল ফোনে কথা বলে জানাযায় পুস্প কস্তার ঘরের দরজা ভেঙে স্বর্ণালঙ্কার সহ ঘরে থাকা অন্যান্য জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যায়। ভুক্তভোগীর তথ্য মতে জানা যায় দুইজনের সাথে আরো লোক থাকতে পারে। এলাকার মানুষের তথ্য মতে বহুবছর পর এই এলাকায় ডাকাতির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার স্থলে কালীগঞ্জ,কাপাসিয়া সার্কেল মোঃ আসাদুজ্জামান, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন পরিদর্শন করেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি), জাকির হোসেন বলেন প্রাথমিক ভাবে তাদের ভাষ‍্যমতে ২ জন ডাকাত ছিল। তদন্ত চলছে,বাকিটা তদন্তের মাধ্যমে বের হবে ডাকাত দলের সদস্য কতজন ছিল।এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে যাহার নং ১৪/২/২০২৬।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com