সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি তাহেরির পরাজয় রুখতে মামলা করার ঘোষণা কাশিমপুরে ৩০ মিটার সড়ক ধস: দ্রুত চলাচল উপযোগী করা হবে — সোহেল হাসান ঝালকাঠিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ পবিত্র রমজান ন্যায়-কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় : প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা দুই দফা শপথ, নিজেকে নিয়ে যা বললেন আসিফ নজরুল গাছে গাছে কাঁঠালের মুচিতে ভরপুর বিপুল ভোটের ব্যবধানে বিএনপি’র এমপি, নির্বাচিত হওয়ায় একে এম ফজলুল হক মিলন কে মন্ত্রী হিসেবে দেখতে চায় গাজীপুর ৫ আসনের জনসাধারণ 

তাহেরির পরাজয় রুখতে মামলা করার ঘোষণা

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট-এর মহাসচিব অধ্যক্ষ স. উ. ম. আবদুস সামাদ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) সংসদীয় আসনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী ফলাফল নিয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি দাবি করেন, উক্ত আসনের নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ এবং এ বিষয়ে শিগগিরই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম ফয়সল আহমদ পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সুন্নী জোটের আলোচিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৮৯৬ ভোট।
নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক আলোচনা বিরাজ করছে। এদিকে পরাজিত প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরীও সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী ফলাফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অভিযোগ তুলে ধরছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com