সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর এনসিপির, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত : আফরোজা আব্বাস ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক পীঠস্থানে শিব চতুর্দশী ব্রত ও স্নান উপলক্ষে তিন দিনব্যাপী মেলা নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসভবন নির্ধারিত হবে: উপদেষ্টা আদিলুর নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে রক্তলাল শিমুল ফুলের গাছ টেকনাফে পাচারচক্রের আস্তানা থেকে শিশুসহ ১৫ জন উদ্ধার — মালয়েশিয়া পাচারের বড় পরিকল্পনা ভেস্তে দিল যৌথ বাহিনী নতুন সরকারের শপথ : ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান

মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত : আফরোজা আব্বাস

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ভোটগ্রহণে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন আফরোজা আব্বাস। তিনি ওই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস–এর স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনে বিজয়ী মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।

আফরোজা আব্বাস বলেন, নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে সব কেন্দ্রে যাওয়ার তার আইনগত অধিকার রয়েছে এবং তিনি কোথাও কোনো প্রভাব বিস্তার করেননি।

তার দাবি, বাতিল ভোটগুলো বৈধ করা হলে মির্জা আব্বাসের প্রাপ্ত ভোট আরও বাড়ত।

এ সময় তিনি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন মির্জা আব্বাসের সহধর্মিণী। তার বক্তব্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় নির্বাচন সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি ঢাকা-৮ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা পুনর্বিবেচনার আহ্বান জানান এবং বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com