সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নে ঐতিহ্যবাহী আন্তর্জাতিক পীঠস্থানে শিব চতুর্দশী ব্রত ও স্নান উপলক্ষে তিন দিনব্যাপী মেলা নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসভবন নির্ধারিত হবে: উপদেষ্টা আদিলুর নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা গ্রামগঞ্জ থেকে প্রায় বিলুপ্তির পথে রক্তলাল শিমুল ফুলের গাছ টেকনাফে পাচারচক্রের আস্তানা থেকে শিশুসহ ১৫ জন উদ্ধার — মালয়েশিয়া পাচারের বড় পরিকল্পনা ভেস্তে দিল যৌথ বাহিনী নতুন সরকারের শপথ : ঢাকার পথে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনী কখন ব্যারাকে ফিরবে জানালেন সেনাপ্রধান কালীগঞ্জের তুমুলিয়ায় খ্রিষ্টান বাড়ীতে ডাকাতি তাহেরির পরাজয় রুখতে মামলা করার ঘোষণা কাশিমপুরে ৩০ মিটার সড়ক ধস: দ্রুত চলাচল উপযোগী করা হবে — সোহেল হাসান

নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী বাসভবন নির্ধারিত হবে: উপদেষ্টা আদিলুর

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, সেটি তার অভিপ্রায় অনুযায়ী নির্ধারিত হবে। এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে- এমনটাই জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি জানিয়ে আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেখানে তার বাসভবনের ব্যবস্থা করা হবে।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।

তিনি বলেন, অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি। আশা করি সেগুলো সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com