বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত মনিরা মিঠুর ছেলেকে ‘বেধড়ক মারধর’ এর ঘটনায় যা জানা গেল প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ভিসা সমস্যার সমাধানে কাজ হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফখরুলের অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তিদের বয়:সন্ধি কালে যেসব লক্ষ্মণ দেখা যায় তা নিয়ে আলোচনা খুলনায় সন্ত্রাসী হামলায় যুবক আহত, আতঙ্কে এলাকাবাসী গাজীপুর ৫ আসনের নব নির্বাচিত সংসদ একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হিমেল খাঁন  রাজশাহীতে পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিব গ্রেফতার

মনিরা মিঠুর ছেলেকে ‘বেধড়ক মারধর’ এর ঘটনায় যা জানা গেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

রাজধানীর দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের পাশে হামলা ও মারধরের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাস। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

 

সামাজিক মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠু। একটি গাড়ির ছবি শেয়ার করে মনিরা মিঠু লিখেছেন, কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে। আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।

 

অভিনেত্রী তার পোস্টে হামলাকারীদের গাড়ির নাম্বার প্রকাশ করেন। তিনি জানান, তার ছেলেকে রাস্তায় ফেলে মারধর করার পুরো দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছে।

 

চ্যানেল আই অনলাইনকে মনিরা আক্তার মিঠু বলেন, আমার বড় ছেলে হামলার শিকার হয়ে চোখে প্রচণ্ড আঘাত পেয়েছে। রাজধানী উত্তরার তুরাগ থানায় মামলার জন্য যাচ্ছি। আমার ছেলের পা আগে থেকেই ভাঙা। তার উপর তাকে মেরে রক্তাত্ব করা হয়েছে।

 

এই ঘটনায় দেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচার চেয়েছেন মনিরা মিঠু।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com