বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তিদের বয়:সন্ধি কালে যেসব লক্ষ্মণ দেখা যায় তা নিয়ে আলোচনা খুলনায় সন্ত্রাসী হামলায় যুবক আহত, আতঙ্কে এলাকাবাসী গাজীপুর ৫ আসনের নব নির্বাচিত সংসদ একে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ হিমেল খাঁন  রাজশাহীতে পলাশ মেম্বার হত্যা মামলার প্রধান আসামি রাজিব গ্রেফতার জোর-জবরদস্তি নয়, রাষ্ট্র পরিচালিত হবে আইনের শাসনে: প্রধানমন্ত্রী ভুরুঙ্গামারী সীমান্তে গভীর রাতে ‘রোবট’ আতঙ্কসিসি ক্যামেরায় রহস্যময় বস্তু তালায় জমি বিক্রি করে প্রতারণা, মামলার ভয়ে দখল করতে ব্যর্থ সিভিল এভিয়েশন একাডেমিতে সিএফআর বেসিক কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ করতে জামাতের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি-মোহাম্মদ সেলিম উদ্দিন

খুলনায় সন্ত্রাসী হামলায় যুবক আহত, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

খুলনার তেরখাদা উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন,এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

জানা যায়, গত ৩১ জানুয়ারি বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুড়া বাসস্ট্যান্ড মোড়ে জাহিদ শেখ ও তার গুন্ডাবাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মেহরাব শেখ নামে এক যুবকের ওপর হামলা চালায়, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন।

 

ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার বাবা লাজুক শেখকেও মারধর করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত মেহরাবকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, বর্তমান তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত জাহিদ শেখ বিগত দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে এবং সাবেক তেরখাদা উপজেলার চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সঙ্গে ছিল এবং তার নির্বাচন করেছে,

বাচ্চু বিশ্বাসের নেতৃত্বে জাহিদ শেখ একটি গুণ্ডা বাহিনী তৈরি করে , এবং দীর্ঘদিন ধরে, চাঁদাবাজি ভূমি দখল সহ

এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তার বিপক্ষে কেউ কথা বলতে গেলে সে সবাইকে অস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়, যার কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন

লাজুক শেখ একজন বিএনপি’র একনিষ্ঠ কর্মী, এবং সে ধানের শীষকে জয়যুক্ত করার লক্ষ্যে বর্তমান এমপি আজিজুল বারী হেলাল সাহেবের নির্বাচন করেছেন।

 

লাজুক শেখ সভাপতি ক্যান্ডিডেট,

লাজুক শেখ সভাপতি হলে তার সন্ত্রাসী বাহিনী হয়তো সুবিধা করতে পারবে না সে কারণে লাজুক শেখ এবং তার পরিবারের উপরে এমন জঘন্য কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

মামলায় অভিযুক্ত হিসেবে শেখপুরা গ্রামের জাহিদ শেখ (৪৪), শহিদুল শেখ (৫০), মাহাবুর শেখ (৫৪), অহিদ শেখ (৩৬) উভয় পিতা মৃত আবুল শেখ। জনি শেখ (২২) পিতা জাহিদ শেখ, শফিকুল শেখ (৩০) পিতা ওলি শেখ, সাহাবুর শেখ (২৭) ও ইজাবুর শেখ (২৩) উভয় পিতা শহিদুল শেখ, ও অজ্ঞাতনামা ৬/৭এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা-বেআইনি সমাবেশ, পথরোেধ, মারধর, গুরুতর জখম, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগ মামলা করা হয়েছে মামলার তদন্ত চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com