বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভুরুঙ্গামারী সীমান্তে গভীর রাতে ‘রোবট’ আতঙ্কসিসি ক্যামেরায় রহস্যময় বস্তু তালায় জমি বিক্রি করে প্রতারণা, মামলার ভয়ে দখল করতে ব্যর্থ সিভিল এভিয়েশন একাডেমিতে সিএফআর বেসিক কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ করতে জামাতের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি-মোহাম্মদ সেলিম উদ্দিন অস্ট্রেলিয়াকে আইসল্যান্ডের খোঁচা আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয় সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয় : রুবিও জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

তালায় জমি বিক্রি করে প্রতারণা, মামলার ভয়ে দখল করতে ব্যর্থ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

 

‎সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া বাজারে প্রতারক নুরুল ইসলাম মাস্টারের নিকট থেকে জমি কিনে বিপাকে পড়েছেন কৃষক দিনমজুর ইয়াছিন আলী মোড়ল। সে কলিয়া গ্রামের একব্বার মোড়লের ছেলে।

‎সরেজমিন পরিদর্শনে জানা যায়, উপজেলার কলিয়া গ্রামের নুরুল ইসলাম মাস্টারের কাছে থেকে তেঁতুলিয়া-নওয়াপাড়া সড়কের কলিয়া বাজারে ১১২২ দাগে ১ শতক জমি ক্রয় করে। ঐ বাজারে ইয়াছিন আলীর পিতারও ১ শতক জমি আছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় দলিলে উল্লেখিত জায়গার পরিবর্তে পিতার জায়গার পাশ অন্যের জমির মধ্যে ১ শতক জমি দেখিয়ে দেয়া হয়। সেই দেখিয়ে দেয়া জায়গায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে একটি পাকা দোকান ঘর তৈরী করেন। পরবর্তীতে জমির প্রকৃত মালিক সে দোকান ভেঙে জায়গা দখল করে নেয়। তখন নুরুল ইসলাম অন্য একটি দোকান দেখিয়ে দিয়ে অতিরিক্ত ১ লক্ষ টাকা নেয়। ইয়াছিন মোড়ল জমি দখলে যাওয়ার চেষ্টা করলে নুরুল ইসলামের পুত্র বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইমরুল কবির আওয়ামী লীগের দাপট দেখিয়ে বাহিনী দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে এবং একাধিক মামলা দিয়ে হয়রানি করে।

‎ভূক্তভোগী ইয়াছিন মোড়ল বলেন, নুরুল মাস্টারের দেখিয়ে দেয়া ঘরে ব্যবসা বাণিজ্য শুরু করলে নুরুল ইসলামের সন্ত্রাসী পুত্র বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাবেক মৃণাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইমরুল কবির তার বাহিনী দিয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করে জোর করে ঘর থেকে নামিয়ে দেয় আমার নামে ৩ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। এসময় সে ঘর দখলে রাখার জন্য স্থানীয় বিএনপি যুবদলের সাথে যোগাযোগ করে যুবদলের সাইনবোর্ড লাগিয়ে দেয়।বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে অনেকবার মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আমি খুবই গরীর মানুষ।

‎ভুক্তোভোগি বলেন, এই পরিবারের লোকজন যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই দলে ঢুকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে।এখন বিএনপির সাথে মিশে আমাকে দলীয় ট্যাগ লাগিয়ে জামায়াতের নেতা ডাঃ আপ্তাব উদ্দিন সহ সহ স্থানীয় জামায়াত নেতাদের নামে বিভিন্ন রকম কুৎসা রটনা চালাচ্ছে।

তাদের নোংরামির কারণে এলাকার অধিকাংশ লোক তাদের অপছন্দ করে। এই ইমরুল বাহিনীর ভয়ে আমার দখলীয় ঘরে উঠতে পারছি না। এখন ব্যবসা প্রতিষ্ঠানটি ফিরে পেতে প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

######

 

তালায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জামায়াতের উদ্যোগে স্বাগতম রেলি!

 

মীর ইমরান মাহমুদ, উপজেলা প্রতিনিধি :

সাতক্ষীরা তালায় পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা কর্তৃক স্বাগত রেলী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) আছর নামাজের পরে তালা উপজেলা মডেল মসজিদের প্রাঙ্গণ হতে এ রেলি অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে তেতুলিয়া ইউনিয়নের আমির মাওলানা আব্দুল হালিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা কর্ম পরিষদ সদস্য আফতাব উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওঃ কবিরুল ইসলাম, যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা ইউনিয়ন আমির মুজিবর রহমান, খলিল নগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেন, মীর হাসিন রায়হানসহ সাধারণ মুসল্লীবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com