বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তালায় জমি বিক্রি করে প্রতারণা, মামলার ভয়ে দখল করতে ব্যর্থ সিভিল এভিয়েশন একাডেমিতে সিএফআর বেসিক কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ করতে জামাতের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি-মোহাম্মদ সেলিম উদ্দিন অস্ট্রেলিয়াকে আইসল্যান্ডের খোঁচা আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয় সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয় : রুবিও জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান

যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয় : রুবিও

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়, এটি কেবল দেশটিতে প্রবেশের অনুমতি পত্র। যারা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে, তাদের ভিসা বাতিল করার ক্ষমতা ওয়াশিংটনের রয়েছে। এই সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ মন্তব্য করেছেন। গতকার মঙ্গলবার হাঙ্গেরি সফরে গিয়েছিলেন রুবিও। সেখানে রাজধানী বুদাপেস্টে দেশটির প্রেসিডেন্ট ভিক্টর অর্বানের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি জানি না যে একটি সাধারণ ব্যাপার কেন লোকজন বুঝতে পারে না। আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি— ভিসা কোনো অধিকার নয় এবং কেউই ভিসা পাওয়ার অধিকারী নয়। এটা যুক্তরাষ্ট্রে দর্শনার্থী হিসেবে প্রবেশের একটি সুযোগ। আপনি যুক্তরাষ্ট্রে একজন পর্যটক, শিক্ষার্থী কিংবা সাংবাদিক হিসেবে প্রবেশ করতেই পারেন, কিন্তু প্রবেশের পর যদি আপনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করেন, তাহলে আমরা আপনার ভিসা কেড়ে নেবো।”

আরেকটি ব্যাপার হলো, আমরা যদি কোনো আবেদনকারীর ব্যাপারে কোনোভাবে জানতে পারি যে তিনি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও জাতীয় স্বার্থবিরোধ তৎপরতায় যুক্ত, সেক্ষেত্রে সেই আবেদনকারীকে আমরা ভিসা দেবো না।”

সম্প্রতি ৭০টিরও বেশি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সংবাদ সম্মেলনে এ ইস্যুতেও কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, “আমরা ৭৫টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি। কারণ এসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে বছরের পর বছর ধরে আমাদের দেশ ও নাগরিকদের কাছ থেকে অগ্রহণযোগ্য মাত্রায় সুযোগ-সুবিধা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com