বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভুরুঙ্গামারী সীমান্তে গভীর রাতে ‘রোবট’ আতঙ্কসিসি ক্যামেরায় রহস্যময় বস্তু তালায় জমি বিক্রি করে প্রতারণা, মামলার ভয়ে দখল করতে ব্যর্থ সিভিল এভিয়েশন একাডেমিতে সিএফআর বেসিক কোর্সের সমাপনী, সনদ পেলেন প্রশিক্ষণার্থীরা কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাহে রমজানকে স্বাচ্ছন্দপূর্ণ করতে জামাতের ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি-মোহাম্মদ সেলিম উদ্দিন অস্ট্রেলিয়াকে আইসল্যান্ডের খোঁচা আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ, তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয় সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয় : রুবিও জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অস্ট্রেলিয়াকে আইসল্যান্ডের খোঁচা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হওয়ার পর তাদের কটাক্ষ করেছে আইসল্যান্ড ক্রিকেট। বিশেষ করে ফর্মে থাকা স্টিভ স্মিথকে একাদশে না রাখার সিদ্ধান্তকে ঘিরেই ব্যঙ্গ করেছে তারা।

এই ফল অস্ট্রেলিয়ার হাতে না থাকলেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হার মিচেল মার্শের দলকে তাড়িয়ে বেড়াবে।

অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর আইসল্যান্ড ক্রিকেট সাবেক চ্যাম্পিয়নদের খোঁচা দিলো। বিশেষ করে ফর্মে থাকা স্টিভ স্মিথকে অস্ট্রেলিয়া না খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যঙ্গ করেছে দেশটি।

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু জিম্বাবুয়ের কাছে হেরে যায়। টুর্নামেন্টে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের জিততে হতো। কিন্তু ব্যর্থ তারা।

ওই ম্যাচের জন্য স্মিথকে উড়িয়ে এনেছিল অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট। কিন্তু তাকে একাদশে রাখেনি। অস্ট্রেলিয়ার টিকে থাকার লড়াইয়ে স্মিথকে না রাখার সিদ্ধান্ত সমালোচিত হয়েছে প্রত্যাশিতভাবে। তবে খোঁচা দিতে দেরি করেনি আইসল্যান্ড ক্রিকেট।

তারা এক্স-এ লিখেছে, ‘স্টিভ স্মিথের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ব্যাপার হলো বিমানবন্দরে শুল্ক-ফ্রি থাকা। আমরা তাকে আরও ভালোভাবে মূল্যায়ন করতাম, একটি মূর্তি বানিয়ে এবং আজীবনের জন্য বিনামূল্যে কড (সামুদ্রিক মাছ) দিয়ে তাকে স্বাগত জানাতাম। মাঝেমধ্যে আপনার সেরা সম্পদগুলো অবহেলিত থাকে।’

জশ হ্যাজেলউড ইনজুরির কারণে বিশ্বকাপের আগেই ছিটকে যান। অস্ট্রেলিয়ার তৃতীয় ম্যাচের আগে তার স্থলাভিষিক্ত করা হয় স্মিথকে। তবে বিগ ব্যাশ লিগে ৬ ম্যাচে ২৯৯ রান করে ফর্মের তুঙ্গে থাকা এই ক্রিকেটারকে একাদশে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com