রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি

  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাকে অ্যম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হঠাৎ করে অসুস্থতা বোধ করায় খালেদা জিয়াকে রাত সাড়ে ৩টায় হাসপাতালের সিসিইউতে ভর্তি করানো হয়েছে।

তিনি আরও জানান, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. শাহাবুদ্দিনও এ সময় সঙ্গে ছিলেন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেগম জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনী ও হার্টসহ নানা রোগে আক্রান্ত। এর আগে তাকে অনেকবার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও ভর্তি করা হয়েছিল। প্রতিবারই তাকে তার ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নেয়া হলেও এবারই প্রথম বেগম জিয়াকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হলো।

এরআগে ১ মে সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেগম জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে। সে সময় স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় নিয়ে বেগম জিয়াকে সিসিইউতে ভর্তি করা হয়। এবং পরে স্বাস্থ্যের উন্নতি ঘটলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com