বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরের উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের দিনাজপুরের ‎বিরামপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া টঙ্গীতে ‘যুবদল নেতা’ পরিচয়ে দাপুটে মাদক কারবার নেপথ্যে পারুল-মানিক দম্পতি শাহিনকে হাতিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী সিলেটে জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা

বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃসাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ শনিবার (৫ অক্টোবর) এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জাতি একজন বিশিষ্ট জনসেবক এবং সম্মানিত রাজনীতিবিদকে হারিয়েছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

এর আগে শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরা বাংলাদেশ মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার ছেলে মাহি বি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। পরে ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দলটির প্রেসিডেন্ট ছিলেন তিনি।

তিনি ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরের সুপরিচিত মুন্সেফবাড়ির নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার মজিদপুর দয়হাটা গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com