সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

এইচএসসির ফল জানা যাবে যেভাবে

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০১৯
  • ৩৬৯ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বুধবার (১৭ জুলাই) সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদরাসা থেকে ফল জানতে পারবে। তবে তার আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফল ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। এরপর থেকে পরীক্ষার ফলাফল একযোগে শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানা যাবে।
যেভাবে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ডান পাশে থাকা এইচএসসির কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ‘ইআইআইএন’ অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া ওয়েবসাইটে গিয়ে রোল নম্বার, পরীক্ষার (Examination) নাম এবং বোর্ড সিলেক্ট (Select) করে সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করে ফলাফল জানা যাবে।

ইন্টারনেট সংযোগ ছাড়া বিকল্প হিসেবে মোবাইল ফোনের এসএমএস সেবায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল যাবে। মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (ঢাকা ক্ষেত্রে- DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

মাদরাসা বোর্ডের আমিল পরীক্ষার ফলাফল জানতে ALIM লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

একইভাবে কারিগরি শিক্ষা বোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com