শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক দেশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নিলেন সোহান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ বিপিএলের প্লে-অফ পর্ব থেকে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স৷ খুলনা টাইগার্সের কাছে এলিমিনেটর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

এর মধ্যে এবারের আসরের কাগজে-কলমে শক্তিশালী দল ফরচুন বরিশালকেও দুইবার গুঁড়িয়েছেন তারা।

তবে হঠাৎ এমন ছন্দপতন হলো রাইডার্সদের যে আর ঘুরেই দাঁড়াতে পারেনি। হেরেছে টানা পাঁচ ম্যাচ। এতে এলিমেনেটর রাউন্ড থেকে হতাশার বিদায় নেয় তারা। শিরোপা জেতার আশা জাগিয়েও পারেনি নিজেদের পারফরম্যান্সের ছন্দ ধরে রাখতে। আর এই ব্যর্থতার পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান।

গ্রুপ পর্বে নিজেদের শেষ চার ম্যাচ হারের পরও ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল রংপুর। তাতে এলিমিনেটরে ‘ডু অর ডাই’ ম্যাচের আগে নিজেদের স্কোয়াডের শক্তি বাড়ায় ফ্রাঞ্চাইজিটি। নতুন করে তিন বিদেশি তারকাকে উড়িয়ে আনা হয়। তারা হলেন-ক্যারিবিয়ান তারকা ব্যাটার আন্দ্রে রাসেল-টিম ডেভিড ও জেমস ভিন্স। তবে তাদের এনেও লাভ হয়নি। খুলনা টাইগার্সের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি রাইডার্সের ব্যাটাররা। গুটিয়ে যায় অল্পতেই। খুলনাও জিতে যায় সহজে, বিদায় হয়ে যায় রাইডার্সদের। হতাশায় মাঠ ছাড়েন সৌম্য-সোহানরা।

পরে মঙ্গলবার সামাজিক যোগযোগমাধ্যমে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চান রংপুরের অধিনায়ক সোহান। আবেগঘন ঐ বার্তায় তিনি লিখেছেন, ‘প্রিয় রাইডার্স সমর্থকরা এটি আমার ব্যর্থতা, এবং আমি সম্পূর্ণ দায় স্বীকার করছি। আমি আমাদের প্রিয় রংপুর রাইডার্সকে ফাইনালে নিতে পারিনি। ভবিষ্যতে আমি দলের অংশ থাকি বা না থাকি, রংপুর রাইডার্সের প্রতি আমার শুভকামনা সবসময় থাকবে। দলের প্রতি তার শতভাগ কমিটমেন্ট ছিল এবং ফাইনালে পৌঁছানোর জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে ভাগ্য সহায় না হওয়ায় দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন।

তিনি আরও লিখেছেন, ‘আমি চেয়েছিলাম রংপুর রাইডার্স ভালো খেলুক, ফাইনালে উঠক আমাদের প্রাণবন্ত সমর্থক ও ব্যবস্থাপনার জন্য, যারা এই দলের প্রতি সত্যিকারের ভালোবাসা ও আবেগ দেখিয়েছেন। আমি সৎভাবে পরিশ্রম করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। আমি আবারও দুঃখিত।’

সোহানের এই বার্তা রাইডার্স ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই তার পোস্টে মন্তব্য করে তাকে সমর্থন ও উৎসাহ জানিয়েছেন অধিনায়কের পাশে থাকার বার্তা দিয়েছেন। তারা বিশ্বাস করেন, সোহান একজন নিবেদিতপ্রাণ খেলোয়াড় এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

নিজস্ব প্রতিবেদক: শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রবেশ নিয়ন্ত্রণে আনতে বয়স যাচাইয়ের একটি নতুন ব্যবস্থা চালুর প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি। শিগগিরই এটি ব্যবহারযোগ্য করা হবে বলে জানানো হয়েছে। ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহারে নতুন নিয়ম আসতে যাচ্ছে। এই অ্যাপ মূলত একটি ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করবে। ব্যবহারকারীরা এতে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র আপলোড করে নিজেদের বয়স যাচাই করতে পারবেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারকারীর জন্মতারিখ বা ব্যক্তিগত তথ্য সরাসরি দেখতে পারবে না। শুধু নির্দিষ্ট বয়সসীমার ওপরে বা নিচে আছেন কি না এই তথ্যই জানানো হবে। ইউরোপীয় কমিশন বলছে, এই ব্যবস্থা চালু হলে প্রযুক্তি কোম্পানিগুলো আর বয়স যাচাই নিয়ে অজুহাত দেখাতে পারবে না। কারণ একটি কেন্দ্রীয় সমাধানই তাদের সামনে থাকবে। এতে প্ল্যাটফর্মগুলোর ওপর আলাদা করে তথ্য সংগ্রহের চাপও কমবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ তৈরি হয়েছে, যাতে তারা কম বয়সী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করে। এরই মধ্যে কিছু দেশ কড়া পদক্ষেপও নিয়েছে। উদাহরণ হিসেবে, অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও বয়স যাচাই ও অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করার আইন পাস হয়েছে। তবে প্রযুক্তি কোম্পানিগুলো বয়স যাচাই ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের মতে, ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে অ্যাপ স্টোর বা প্ল্যাটফর্মগুলোকে কেন্দ্রীয়ভাবে এই তথ্য সংরক্ষণ করতে হলে তা আরও জটিল হয়ে উঠবে। এই প্রেক্ষাপটে ইউরোপের নতুন অ্যাপটি একটি বিকল্প সমাধান হিসেবে সামনে আসছে। এতে ব্যবহারকারীর তথ্য সরাসরি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে না। বরং একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে যাচাই সম্পন্ন হবে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, অ্যাপটি প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং খুব শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। সদস্য দেশগুলো নিজেদের আইন অনুযায়ী অ্যাপটি কাস্টমাইজ করতে পারবে। ইউরোপের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী, বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে কম বয়সী ব্যবহারকারীদের সুরক্ষায় ব্যবস্থা নিতে হবে। নতুন অ্যাপটি ব্যবহার বাধ্যতামূলক না হলেও বিকল্প পদ্ধতি ব্যবহার করলে সেটি সমান কার্যকর প্রমাণ করতে হবে। তা না হলে শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে অনলাইন নিরাপত্তায় বড় পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা করে বয়স যাচাইয়ের একটি নতুন মানদণ্ডও তৈরি হতে পারে।

© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com