সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে ‘অবিলম্বে ভুল বাণিজ্যনীতি সংশোধনের’ আহ্বান চীনের পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল সাময়িক বন্ধ ছিল রাজবাড়ীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ইসরায়েল প্রতিষ্ঠার মধ্যদিয়ে বিশ্বে সন্ত্রাসবাদের শুরু : মাহাথির

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৩৪৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। তিনি তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

মাহাথির মোহাম্মাদ বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিকে ভুলিয়ে দেয়ার সর্বাত্মক চেষ্টা চলছে, কিন্তু তা সফল হতে দেয়া যাবে না। তিনি বলেন, এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে; যেন ফিলিস্তিনে কিছুই ঘটেনি, যেন ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়নি।

মাহাথির মোহাম্মাদ বলেন, বিশ্বের গণমাধ্যম বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে ফিলিস্তিন ইস্যুকে পর্যাপ্ত গুরুত্ব দেয়া হয় না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিশ্ব গণমাধ্যমের মধ্যে এমন একটা সমঝোতা হয়েছে যে, তারা কখনই ফিলিস্তিন ইস্যুকে বড় করে তুলে ধরবে না। মিডিয়া এই সত্যটি তুলে ধরতে চায় না যে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, এখন বিশ্বে সন্ত্রাসবাদের জন্য মুসলমানদের দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের মাধ্যমে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার কারণে পরবর্তীতে যেসব ঘটনা ঘটেছে সেগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা হয়।

‘যদিও এসব পদক্ষেপের সূচনা হয়েছে অবৈধ দখলদারিত্বের কারণে। সন্ত্রাসবাদের মূল উৎপাটনের জন্য আমাদেরকে এর মূল কারণ খুঁজে বের করতে হবে। আর মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com