শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী সামিরা আজিম দোলার প্রার্থীতা প্রত্যাহারে ঘোষনা কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু বাঘায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারপিট, যুবক আটক ধানের শীষে ভোট দিয়ে যুদ্ধাপরাধীদের বয়কট করবো, আনিসুর রহমান আনিস তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিএনপি নেতা আল-আমীন কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, তারেক রহমান এর দৃষ্টি কামনা পরিবারের তালা সদর খানপুরে ১৪৫ ধারা মামলা চলমান থাকা সত্ত্বেও জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

বাঘায় চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারপিট, যুবক আটক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত

রাজশাহী জেলা প্রতিনিধিঃ

 

বিগত সরকার আমলে আ’লীগের কর্মী ছিলেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে টিপু সুলতান। বর্তমানে তিনি বিএনপির রাজনীতি করছেন। ঘুরছেন ইউনিয়ন বিএনপির কতিপয় নেতার সাথে। তাকে ১ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে আড়ানী পৌর বাজারের পাশে নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে কলেজ অধ্যাপক শফিকুল ইসলামের কাছে চাঁদা চেয়ে-না পাওয়ার এক পর্যায় তাঁকে মারপিট করেন টিপু সুলতান। ঘটনার এক পর্যায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

 

ভুক্তভুগী অধ্যাপক শফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আজ বৃহস্পতিবার বিকেলে একটি মোটর সাইকেলে যোগে তার বাড়িতে পৌছান টিপু সুলতান। সেখানে গিয়ে মিস্ত্রীদের কাজ করতে বারণ করেন তিনি। এ সময় অধ্যপক শফিকুল ইসলাম কাজ বন্ধ রাখার কারণ জানতে চাইলে, তাঁর কাছে বিএনপির জনৈক এক সিনিয়র নেতার নাম ভাঙ্গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তিনি চাঁদা দিতে অপারগত প্রকাশ করলে তাকে বেধড়ক মারধর শুরু করেন। পরে স্থানীয় লোকজন এসে শফিকুল ইসলামকে রক্ষা করেন।

 

এদিকে উক্ত ঘটনার সময় ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার উপ-পরিদর্শক হারুন ইসলাম। তিনি ঘটনাস্থলে অধিক লোকজন এবং শোরগোল দেখে সেখানে থেমে যান। এরপর ভুক্তভুগী-সহ স্থানীয় লোকজনের মুখে বিষয়টি অবগত হয়ে টিপু সুলতানকে থানায় নিয়ে আসেন।

 

নাম প্রকাশ না করার শর্তে আড়ানী পৌর বিএনপির এক নেতা জানান, টিপু সুলতান(৩০) বিগত সরকার আমলে আ’লীগের কর্মী হিসাবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছে। তবে গত বছরের আ’লীগ সরকার পতনের পর সে বিএনপির রাজনীতির সাথে মিশে যাই এবং আড়ানী ইউনিয়ন বিএনপির কতিপয় নেতাকে ম্যানেজ করে তাদের সাথে পথ চলা শুরু করে।

 

এ বিষয়ে আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, বর্তমানে তো অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু নামের কোন ছেলেকে আমি চিনিনা। সে আমাদের দলের লোকজনের সাথে চলে-কি না সেটাও আমার জানা নেই।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সেরাজুল হক জানান, ঘটনা সত্য। টিপুকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com