বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে মাথায় ইট পড়ে ভ্যানচালক নিহত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরুর ভুয়া প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার : চিফ হুইপ ১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: ডিজি এনআইডি প্রধানমন্ত্রীর সাথে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক উলিপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী । সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন জুলাই বিপ্লবে হত্যাকাণ্ড : কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ ডুমুরিয়াকে ‘জিরো কমপ্লেইন’ থানায় রূপান্তরের উদ্যোগ

নেত্রকোণায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি

  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

 জেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস-২০২৬’ পালন এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপনের লক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে রাত ১১টা থেকে ১১টা ১মিনিট পর্যন্ত প্রতিকী ‘ব্ল্যাক আউট’ (জরুরি স্থাপনা ব্যতীত সকল আলোকসজ্জা বন্ধ) কর্মসুচি পালন করা হবে। এছাড়া ঐদিন ২৫ মার্চের কালোরাত্রিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

একইসাথে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

দিবসটি উপলক্ষে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং কুচকাওয়াজসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু বক্তব্য রাখেন।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com