বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত স্বাধীনতা দিবসে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার দুই-তৃতীয়াংশ ধ্বংস : যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাত দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার রাঙামাটির কাউখালীতে “কলমপতি গণহত্যা দিবসে” আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা উলিপুরের উত্তর দলদলিয়া মিয়া পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে ৮জন গুরুতর আহত, থানায় অভিযোগ দায়ের

দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১২ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বাসস-কে এ তথ্য জানান। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার নদীতে পড়ে তলিয়ে যায়।

শাহজাহান শিকদার বলেন, এ পর্যন্ত আমরা মৃত ১২ জনকে উদ্ধার করেছি। তাদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৬ জন, শিশু ৩ জন রয়েছে। জীবিতদের ব্যাপারে আপাতত আমাদের কাছে কোনো তথ্য নেই।

কারণ, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জীবিত অনেককে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে তলিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com