বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধাঞ্জলী যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবস উদযাপিত দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন সিটিজেন নিউজ ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আনসারী ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দিনাজপুরের ‎বিরামপুরে নানান কর্মসূচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার হোক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা : মীর হেলাল কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিট ও সন্ত্রাসী কায়দায় নারীর শীলতাহানির ঘটনায় থানায় অভিযোগ । জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে: আখতার হোসেন

সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

 জেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

ভোর ৬ টায় জেলার কালেক্টরেট ভবনের শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, সিভিল সার্জন জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড শেরনুর আলী, রেজাউল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েস, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ, সাংবাদিক কুদরত পাশা, বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, আনসার, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, প্রেসক্লাব, পিএফজি, সুনামগঞ্জ মহিলা কল্যাণ সংস্থাসহ প্রশাসনের সকল কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ রাজনৈতিক নেতারা।

পরে সকাল ৮ টায় সুনামগঞ্জ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া শুভেচ্ছা বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com