সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে র‍্যাবের অভিযান ৯ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার স্ত্রীসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রত্যেকটা খাল সংস্কার করা হবে মসিক প্রশাসক জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ইরানের খার্গ দ্বীপ ‘খুব সহজেই’ দখল করতে পারি: ট্রাম্পের মন্তব্য জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ধামইরহাট অবৈধ জালানি ও পেট্রোল তেল মজুদ রাখার দায়ে জরিমানা সহ পেট্রোল তেল জব্দ রাশিয়ার রোস্তোভ অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১, আহত ৮ স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ কর্মসূচিসমূহ চূড়ান্ত করা হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও নববর্ষ উদযাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রিবর্গের বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে নববর্ষের অনুষ্ঠান সম্প্রচার এবং বিশেষ অনুষ্ঠানমালা প্রচার, জেলা ও উপজেলা পর্যায়ে বৈশাখি র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা আয়োজন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠান আয়োজন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন, শিশু একাডেমির মাধ্যমে শিশুদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক কার্যক্রম, বিসিক ও সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে বৈশাখি মেলা আয়োজন, কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে বিশেষ খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান।

সভায় জানানো হয়, সকল কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com