সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
স্ত্রীসহ সাবেক বিমান বাহিনী প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রত্যেকটা খাল সংস্কার করা হবে মসিক প্রশাসক জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ইরানের খার্গ দ্বীপ ‘খুব সহজেই’ দখল করতে পারি: ট্রাম্পের মন্তব্য জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ধামইরহাট অবৈধ জালানি ও পেট্রোল তেল মজুদ রাখার দায়ে জরিমানা সহ পেট্রোল তেল জব্দ রাশিয়ার রোস্তোভ অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১, আহত ৮ স্বাধীনতা দিবসের আলোচনায় আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে জাতীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেশনেত্রীর স্নেহের ছায়া আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি : মির্জা ফখরুল

রাশিয়ার রোস্তোভ অঞ্চলে ড্রোন হামলায় নিহত ১, আহত ৮

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

রাশিয়ার বন্দরনগরী তাগানরোগে গতরাতে ড্রোন হামলায় একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছে । সোমবার ভোরে শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন।
মেয়র স্বেতলানা কামবুলোভা জানান, রোস্তভ অঞ্চলে হামলাটি প্রতিহত করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়ে বড় গর্ত সৃষ্টি করে।

এতে শহরজুড়ে জরুরি সেবা সংস্থার তৎপরতা শুরু হয়। মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি টেলিগ্রামে লেখেন, ‘এই রাতের সবচেয়ে বড় ট্র্যাজেডি একজন বেসামরিক নাগরিকের মৃত্যু।’

তিনি আরও জানান, ‘তাগনরোগের আরও আটজন বাসিন্দা চিকিৎসা নিয়েছেন।’

আরও দক্ষিণে ক্রাসনোদারে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মেয়র।

এদিকে বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় দুটি গাড়িতে আঘাত লাগে। এতে দুই নারী ড্রোনের ধাতব টুকরার আঘাতে আহত হয়েছেন বলে জানান অঞ্চলটির গভর্নর।

সীমান্তের ওপারে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। রুশ বোমারু বিমান উড্ডয়নের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই সতর্কতা দেয় দেশটির বিমান বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com