মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি ঢাবিতে ‘পরিহারযোগ্য মৃত্যু রোধে আন্তর্জাতিক সচেতনতা দিবস’ পালিত রাজশাহীতে পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার ফ্লোরিডার একটি বিমানবন্দর ট্রাম্পের নামে নামকরণ বিলে গভর্নরের স্বাক্ষর খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল এক ছাত্রীর পিরোজপুরে জ্বালানি তেলের মজুত ও সড়ক আইনে ৬ জনকে জরিমানা রামুতে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ পটিয়া মাদ্রাসার মুহতামিমের ইন্তেকালে ধর্মমন্ত্রীর শোক

বাজাজ নিয়ে এলো কম দামের বাইক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: নতুন প্রজন্মের মন কাড়তে কম দামের বাইক নিয়ে এলো বাজাজ। মডেল – বাজাজ পালসার ১২৫ নিওন।

ইতোমধ্যে সাধ্যের দামে পালসারের স্টাইলিস লুক নজর কেড়েছে গ্রাহকদের। গ্ল্যামারের চেয়ে প্রায় পাঁচ সাত হাজার টাকা কম দামে পেয়ে যাবেন ১২৫ সিসির নতুন বাজাজ পালসার।
নিউ জেনারেশন (এনএস) স্টাইলে পাওয়া যাচ্ছে এই বাইকটি। লাল ও রুপালি রঙ ও সিঙ্গেল পিস সিটে মিলবে এই মডেলে। ১২৫ সিসির এই বাইকে রয়েছে দুটো গ্যাস চার্জ রিয়ার শক, সামনে ডিস্ক ব্রেক সঙ্গে রিয়ার ড্রাম এবং মেকানিকাল সিবিএস।

বাজাজ জানিয়েছে, সাশ্রয়ী দামে মধ্যবিত্তের জন্য বাইক এটি। যাতে রয়েছে ইঞ্জিন ১২৫ সিসি ডিটিএসআই। থ্রিডি ভ্যারিয়েন্টের লোগো রয়েছে এই মডেলে। যা নতুন প্রজন্মের নজর কাড়বে।

শার্প, স্পোর্টি লুকের বাজাজ পালসার ১২৫ নিওনে রয়েছে ৫-স্পিড গিয়ার বক্স। প্রাইমারি কিক করলেই স্টার্ট হয়ে যাবে বাইক।

চালানোর সময় চালকের পক্ষে গিয়ার চেঞ্চ করাও খুব সহজ হবে। মনে করা হচ্ছে, প্রায় ৪৫ কিলোমিটার মাইলেজ দিতে পারে এই বাইক। ভারতে এই মডেলের ড্রাম ব্রেক ভার্সনের দাম মাত্র ৬৪,০০০ টাকা। ডিসক ব্রেকের দাম ৬৬,৬১৮ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com