বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্টে সাইবার হামলা বদলে যাচ্ছে র‍্যাবের নাম, আদেশ শিগগিরই চালকদের বদঅভ্যাসের কারণেই দেশে শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ : মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটের রাজনীতিতে বিষোদগার নয়, প্রয়োজন আগামীর ভিশন শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার সব অন্যায়-অবিচার দূর করার জন্য আমরা হ্যাঁ ভোট দেব: আসিফ নজরুল হ্যাঁ ভোটকে জিতিয়ে ফ্যাসিষ্ট হয়ে ওঠার পথ বন্ধ করা হবে : সাদিক কায়েম কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে বাহাদুরশাদী,জামালপুর, মোক্তারপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনা

চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

 

জেলা প্রতিনিধি, সিটিজেন নিউজ: চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)। তবে তারা কীভাবে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয় বুধবার রাতে।

আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান রোহিঙ্গাদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি।

আটকদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

মামলার পর তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com