মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গভীর রাতে দুই ওসির বাড়িতে চুরি

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৭৮ বার পঠিত

সহোদর দুই ভাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত। সবুর মিয়া দিনাজপুর সদর পিবিআইয়ের ওসি ও বাবুল মিয়া ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি। শনিবার রাত ১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

বাড়ির কেয়ারটেকার আমেনা বিবি জানান, গভীর রাতে চোরেরা ঘরের স্টিলের দরজার হুক খুলে ভেতরে ঢুকে দুটি ঘরের মালামাল চুরি করে নিয়ে গেছে। বাড়ির মালিক ওসি সবুর মিয়া বলেন, চোরেরা পরিকল্পিতভাবে এ চুরি সংঘটিত করে। আমার দুটি রুমের দুটি আলমিরা ভেঙ্গে কিছু নগদ অর্থ, জমির দলিল, জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে ওসি বাবুল মিয়া জানান, তাদের গ্রামের বাড়ির চুরির ঘটনাটি পরিকল্পিত। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোসাবেরুল হক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com