ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

 সরকার সুইমিংপুল নির্মাণ করবে প্রতি জেলায়

ক্রীড়া প্রতিবেদক, সিটিজেন নিউজ: পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলায় সুইমিংপুল নির্মাণের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল এমপি। আজ (মঙ্গলবার) চট্টগ্রামে নবনির্মিত বিভাগীয় সুইমিংপুল উদ্বোধন করে এ ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।  মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ছিল আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি সুইমিংপুল নির্মাণের। নতুন এ সুইমিংপুল উদ্বোধনের মধ্যে দিয়ে তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই এ দিনটা চট্টগ্রামের মানুষের জন্য আনন্দের। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুইমিংপুল নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকলকে।’  মানুষের জীবনে সাঁতারের গুরুত্বের কথা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘এখন শহরের ছেলে-মেয়েরা সাঁতার কি তা ভুলতে বসেছে। শহরে সাঁতার শেখার জন্য পর্যাপ্ত জায়গার অভাব। সাঁতার শুধু খেলা বা ব্যায়ামের জন্যই নয়, জীবনের নিরাপত্তা বিধানের জন্যও সাঁতার শেখাটা জরুরি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতিমধ্যে ২২টি সুইমিংপুল নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলাতেই সুইমিংপুল নির্মাণ করা হবে।’  চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রামবাসীকে দৃষ্টিনন্দন সুইমিংপুল উপহার দেয়ার জন্য।  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. জাফর উদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শাহ আলম ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোজাম্মেল হক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

 সরকার সুইমিংপুল নির্মাণ করবে প্রতি জেলায়

আপডেট টাইম : ০৯:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯