ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

জমকালো আয়োজনে এলো রানুুর সেই গানের ভিডিও

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: গতকাল প্রকাশ হয়েছিল রানুর গাওয়া ‘তেরি মেরি’ গানটির অফিসিয়াল টিজার। জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সুরে এই গানটি গেয়েছেন রানু মণ্ডল। রানুর ভয়েস নেওয়ার পর গানটির কিছু অংশ প্রকাশ করেছিলেন হিমেশ। টিজারেও ছিল সেটুকুই।

‘তেরি মেরি মেরি তেরি, তেরি মেরি কাহানি’ গানের কথাগুলো মানুষের মুখে মুখে ফিরেছে। দর্শক শ্রোতাদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো হিমেশের সুরে গাওয়া রানু মণ্ডলের সেই গানটি। গানটি থাকবে হিমেশের ‘হ্যাপী হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায়।
সিনেমার গানের ভিডিওতেও দেখা যাচ্ছে, স্টেশনের গান গেয়ে বেড়ানো সেই রানুকে। স্টুডিওতে মাইক্রোফোনের সামনে গাইছেন তিনি দেখা যাচ্ছে এমন দৃশ্য। এখানে হিমেশেরও দেখা মিলেছে। দেখা যাচ্ছে হিমেশের নায়িকা সোনিয়া মানকে।

বেশ জমকালো আয়োজনে তৈরি হয়েছে গানটি। গানের ভিডিওতে বেশ জমেছে হিমেশের সঙ্গে সোনিয়ার রসায়ন। আজ বুধবার দুপুরে গানটি প্রকাশ হয়েছে টিপস এর ইউটিউব চ্যানেলে। গান প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৪ লাখ ৭০০ ছাড়িয়ে গেছে গানটির ভিউ।

হিমেশের সুরে রানুর গান গাওয়ার পেছনের গল্পটি সবার জানা। একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন রানু মণ্ডল। সেখানে গেয়েছিলেন, ‘এক প্যার কা নগমা হ্যায়’। তখনই তাকে নিজের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দেন বিচারকের আসনে থাকা সুরকার হিমেশ রেশমিয়া।

হঠাৎ করে রানু ভাইরাল হলো। রানুকে দিয়ে গান গাওয়ান হিমেশ। ‘তেরি মেরি কাহানি’ গানের পর হিমেশের ‘আঁ আঁ আশিকি মে তেরি’ গানের রিমেকও গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল।

শোনা যাচ্ছে, সালমান খানের দাবাং-৩ এ গাইতে পারেন ভাইরাল গায়িকা। এর পাশাপাশি তাকে দেখা যেতে পারে বিগ বসেও।https://youtu.be/VCTk-IUNnpc

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

জমকালো আয়োজনে এলো রানুুর সেই গানের ভিডিও

আপডেট টাইম : ১১:১৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯