ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

পৃথক চার মামলায় ক্রিসেন্ট গ্রুপের মালিক কাদেরের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ১১০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা পৃথক চার মামলায় ক্রিসেন্ট গ্রুপের মালিক এমএ কাদেরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মেসার্স ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেডের নামে রফতানি ঋণ সুবিধা গ্রহণ করে ৬৮ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১২০ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়।

একইভাবে লেক্সকো লিমিটেডের নামে ৭৪ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার ৩৫৯ টাকা, মেসার্স রূপালী কম্পোজিট লেদারওয়্যার লিমিটেডের নামে ৪৫৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৩৮৪ টাকা ও মেসার্ম ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিমিটেডের নামে ৫০০ কোটি ৬৯ লাখ ৪৪ হাজার ৮৯৯ টাকা আত্মসাৎ এবং পরবর্তী সময়ে তা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে পাচার করা হয়।

প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান এমএ কাদের। এসব ঘটনায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানায় তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

পৃথক চার মামলায় ক্রিসেন্ট গ্রুপের মালিক কাদেরের জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ১২:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯