ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের টিকিট মিলবে ১০০ টাকায়

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: ঘরের মাঠের বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান আর জিম্বাবুয়ে, তিন দলকে নিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ।আগামীকাল ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ত্রিদেশীয় এই সিরিজে মাত্র ১০০ টাকা হলেই দর্শকরা কিনতে পারবেন টিকিট। তবে সেটা সর্বনিম্ন মূল্য। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা।

আগামীকাল ১৩ সেপ্টেম্বর শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে মোকাবেলা করবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের আগের দিন মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

রাউন্ড রবিন পদ্ধতিতে তিন দলের প্রত্যেকেই দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। সিরিজের লিগ পর্বের প্রথম তিন ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ তিন ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলায় টুর্নামেন্টের ফাইনাল।

আপাতত মিরপুরের প্রথম তিন টি-টোয়েন্টির টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। চট্টগ্রামের তিন ম্যাচ আর ফাইনালের টিকিটের দাম পরে জানানো হবে।

টিকিটের মূল্য ধরা হয়েছে পূর্ব স্ট্যান্ড ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ টাকা এবং আন্তর্জাতিক লাউঞ্জ ২০০০ টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের টিকিট মিলবে ১০০ টাকায়

আপডেট টাইম : ১২:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯