ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আগামী ১১ নভেম্বর সাবেক স্বামীর বিরুদ্ধে মিলার মামলার প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে সংগীতশিল্পী মিলার সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারিসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। পুলিশের কাউন্টার টেরোরিজম সাইবার ইউনিট প্রতিবেদন দাখিল না করায় বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ১১ জুলাই বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে সংগীতশিল্পী মিলা ইসলাম এ মামলাটি করেন। মামলার অন্য দুই আসামি হলেন এসএম আর রহমান এবং খান আল-আমিন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ইউনিটকে অভিযোগের বিষয়ে তদন্ত করে ১৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে ২০১৭ সালের ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে মিলা বাদী হয়ে সাবেক স্বামী পারভেজ সানজারির নামে মামলা করেন। মামলার পরই সানজারিকে গ্রেফতার করে পুলিশ।

পরে এসিড হামলা এবং হত্যাচেষ্টার অভিযোগে পারভেজ সানজারি গায়িকা মিলার বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে রয়েছেন মিলা। সেই সঙ্গে আট সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আগামী ১১ নভেম্বর সাবেক স্বামীর বিরুদ্ধে মিলার মামলার প্রতিবেদন

আপডেট টাইম : ১২:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯