ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

আগামী ১৭ অক্টোবর বছিলায় জঙ্গি আস্তানায় অভিযানের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর বছিলার মেট্রো হাউজিংয়ে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
জঙ্গি আস্তানা রয়েছে-এমন খবরে গত ২৯ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বছিলার মেট্রো হাউজিং এলাকায় অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা সেখানে বিস্ফোরণ ঘটায়। ভোর ৫টার দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পরদিন সকাল ৯টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট পরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে যায় র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল। তারা সেখানে ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। পরে ঘটনাস্থল থেকে কেয়ারটেকারসহ তিনজনকে আটক করে র‌্যাব। তারা হলেন-কেয়ারটেকার সোহাগ, সোহাগের স্ত্রী মৌসুমী ও স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ।

এ ঘটনায় ওইদিন রাতে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন র‌্যাব-২-এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল্লাহ। মামলায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

আগামী ১৭ অক্টোবর বছিলায় জঙ্গি আস্তানায় অভিযানের প্রতিবেদন

আপডেট টাইম : ১২:৩৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯