ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে নানা নাটকীয়তার অবশেষে অবসান হতে চলেছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্তে অনড় থাকতে পারলো। পরিকল্পনা অনুযায়ী তারা পাকিস্তান সফরে যাচ্ছে বলেই জানালো আজ।

পাকিস্তান সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ আশ্বাস পাওয়ার পরই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সফরের ব্যাপারে তাদের শেষ সিদ্ধান্তের কথা আজ জানিয়ে দিলো।
মূলতঃ পাকিস্তান তাদের দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যাক্তি, তথা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টকে যে নিরাপত্তা প্রদান করে থাকে, একই মানের নিরাপত্তা ব্যবস্থা শ্রীলঙ্কা ক্রিকেট দলের জন্য করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে। এরপরই শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার কথা ঘোষণা করে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পাকিস্তান সরকারের পক্ষ থেকে শ্রীলঙ্কায় নিয়োজিত দেশটির হাই কমিশনার আমাদের সরকারকে নিশ্চয়তা দিয়েছে যে, তাদের দেশের সরকার প্রধানের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়, আমাদের ক্রিকেট দলের জন্যও একই নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে। সে সঙ্গে তিনি অনুরোধ করেন, আমদের ক্রিকেট দলে তাদের দেশে প্রেরণ করার জন্য। এরপরই আমরা সেই সফরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।’

এই সিরিজ নিয়ে শুরু থেকেই ছিল চরম অনিশ্চয়তা। প্রথমে শ্রীলঙ্কার সিনিয়র ১০ ক্রিকেটার পাকিস্তান যাবে না বলে জানিয়ে দেয়। যার ফলে লাহিরু থিরিমানে এবং দাসুন সানাকাকে অধিনায়ক করে শ্রীলঙ্কা দল ঘোষণা করে। এরই মধ্যে হঠাৎ খবর আসে, পাকিস্তানে লঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার নতুন খবর।

যে কারণে শ্রীলঙ্কা সরকার এবং ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারা আবারও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। এরপরই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত পূণর্বিবেচনা করবে তারা। তবে পাকিস্তান নিশ্চয়তা দেয়, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেবে। অবশেষে আজ লঙ্কান বোর্ডের ঘোষণায় সেই অনিশ্চয়তা কেটে গেলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল

আপডেট টাইম : ০১:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯