ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি আজ

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর আগে ভুটানে চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ৪-৩ গোলের দুর্দান্ত জয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল ঘরে ফিরেছিল রানার্সআপ হয়ে। নেপালের সঙ্গে পয়েন্ট সমান (৯) হলেও হেড টু হেড হারের কারণে শিরোপা জয়ের আনন্দ করা হয়নি বাংলাদেশের। দুই বছর পর সেই টুর্নামেন্ট খেলতে এখান নেপালে বাংলাদেশের ফুটবলাররা।

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর গতকাল শুক্রবার শুরু হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল-মালদ্বীপ। বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে ১-১ গোলে রুখে দিয়েছে মালদ্বীপ। শনিবার দ্বিতীয় দিনে বাংলাদেশ শুরু করছে সাফ মিশন। প্রতিপক্ষ শ্রীলংকা।
২০১৫ সালে এই নেপাল থেকেই যাত্রা শুরু করেছিল সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্ট। দুইবারই চ্যাম্পিয়ন নেপাল। প্রথমবার রানার্সআপ হয়েছিল ভারত, দ্বিতীয়বার বাংলাদেশ।

শ্রীলংকা এবারই প্রথম অংশ নিচ্ছে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে। গত মাসেই ভারতের কল্যাণীতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলংকাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। কিশোরদের মতো অনূর্ধ্ব-১৮ দলও শ্রীলংকার বিরুদ্ধে সহজে জিতবে-এটাই প্রত্যাশা সবার।

দলের ইংলিশ কোচ পিটার টার্নার বলেছেন, ‘আমরা গত ৫ সপ্তাহ অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করি, ছেলেরা ভালো শুরু করতে পারবে।’ দলের গোলরক্ষক শান্ত কুমার রায় বলেছেন,‘আমরা শ্রীলংকার সঙ্গে প্রথম ম্যাচ খেলতে নামছি। আমরা একটি দল হলে খেলবো। আশা করি জয় নিয়ে মাঠ ছাড়তে পারবো।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলাদেশ-শ্রীলংকা মুখোমুখি আজ

আপডেট টাইম : ০২:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯