ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

অস্ট্রেলিয়াকে রুখে দিল বাংলাদেশের মেয়েরা

বিশেষ প্রতিবেদক: প্রথম দুই ম্যাচে পরাজয়, এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশের ভাবনা ছিল, সম্মানজনক বিদায়।

তবে থাইল্যান্ডর চুনবুরিতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ফল করেছে বাংলাদেশের মেয়েরা, তা রীতিমত ঐতিহাসিক এক ঘটনা। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২-২ গোলে রুখে দিয়েছে বাংলাদেশ। তহুরা খাতুনের জোড়া গোলে এই অবিশ্বাস্য ফল নিয়ে দেশে ফিরে আসছে মারিয়া মান্দারা।
ম্যাচের ২১ মিনিটের মাথায় তহুরা খাতুন প্রথম গোল করে স্তব্ধ করে দেয় অস্ট্রেলিয়ানদের। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে চমৎকার গোল করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। ম্যাচের ৭৭ মিনিটে অস্ট্রেলিয়ার ক্লাউডিয়া গোল করে সমতা ফেরান। এরপর ৭৮ মিনিটে আবারও গোল করেন তহুরা খাতুন। দুই মিনিট পর (৮০ মিনিটে) অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান জয়েসে।

শক্তিশালী অস্ট্রেলিয়াকে রুখে দিল বাংলাদেশের মেয়েরা

এই ড্র দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শেষ করলো বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ১-০ হার দিয়ে শুরু। এরপর জাপানের কাছে ৯-০ গোলে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে, প্রথম পয়েন্ট নিয়ে দেশে ফিরে আসছে বাংলাদেশের মেয়েরা।

২০১৭ সালে এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে হারছিল ৩-২ গোলে। থাইল্যান্ডর চুনবুরিতে দুই বছর আগে এই অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ লড়াই করেছিল বাংলাদেশের মেয়েরা। এক পর্যায়ে ২-১ গোলে এগিয়ে গিয়েও বাংলাদেশ ম্যাচটি তারা হারে ৩-২ গোলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

অস্ট্রেলিয়াকে রুখে দিল বাংলাদেশের মেয়েরা

আপডেট টাইম : ১১:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯