ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

কাতার ও ভারত ম্যাচের প্রস্তুতি শুরু আজ

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ১০ অক্টোবর ঢাকায় কাতারের বিরুদ্ধে এবং ১৫ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে। এ ম্যাচ দুটি সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি শুরু হচ্ছে আজ বুধবার।

গত ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু করেছে বাংলাদেশ। তারপরই দুই সপ্তাহের ছুটিতে দেশে গেছেন ইংলিশ কোচ জেমি ডে।
বুধবার মধ্যরাতে ঢাকায় ফিরছেন জেমি ডে। তার আগেই বিকেলে ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর কাছে রিপোর্ট করবেন এই দুই ম্যাচের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৬ ফুটবলার। ক্যাম্প হবে ঢাকাতেই। পল্টনের একটি হোটেলে খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। অনুশীলন হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

কাতার ও ভারতের বিরুদ্ধে খেলার আগে ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি হবে ২৯ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ৩ অক্টোবর। দুটি ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, ওমান, ভারত ও আফগানিস্তান।

প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, আনিসুর রহমান জিকু ও পাপ্পু আহমেদ।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, মনজুরুর রহমান মানিক, ইয়াসিন খান, রিয়াদুল হাসান ও ইয়াসিন আরাফাত।
মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম।
ফরোয়ার্ড : নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, তৌহিদুল আলম সবুজ ও জুয়েল রানা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কাতার ও ভারত ম্যাচের প্রস্তুতি শুরু আজ

আপডেট টাইম : ১১:৪৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯