ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সিপিএলে সাকিব-লিটনের ম্যাচের সূচি

ক্রীড়া ডেস্ক: গত মঙ্গলবার বৃষ্টিতে পণ্ড হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় মাস দেড়েকের ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিশ্রামের সুযোগ পাননি দলের দুই খেলোয়াড় সাকিব আল হাসান ও লিটন কুমার।

কেননা ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল শেষ করেই নতুন মিশনে দেশ ছেড়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। খেলার মধ্যেই থাকার লক্ষ্যে দুজন উড়াল দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে, খেলবেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।
নেপালি লেগ স্পিনার সন্দিপ লামিচানের পরিবর্তে বার্বাডোজ ট্রাইডেন্টসে খেলবেন সাকিব। এই দলে ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং পাকিস্তানের ওয়াহাব রিয়াজের মত ক্রিকেটারও আছেন। অন্যদিকে লিটন খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। সে দলে রয়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মত তারকারা।
সিপিএল খেলার লক্ষ্যে বুধবার সন্ধ্যায়ই দেশ ছেড়েছেন সাকিব ও লিটন। ফলে শুক্রবারের আগে মাঠে নামার সুযোগ হবে না দুজনের কারোরই। তাও ভ্রমণক্লান্তি কাটিয়ে মাঠে নামার জন্য যথেষ্ট ঝরঝরে থাকলেই হয়তো বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার প্রথম প্রহরে বার্বাডোজের হয়ে খেলতে দেখা যাবে সাকিবকে। লিগ পর্বে এখনও ৪টি ম্যাচ বাকি সাকিবের বার্বাডোজের।

অন্যদিকে ভ্রমণক্লান্তি কাটিয়ে মাঠে নামার জন্য একদিন সময় বেশি পাচ্ছেন লিটন। তার দল জ্যামাইকা তালাওয়াসের পরের ম্যাচ শনিবার ভোরে। দলের পরিকল্পনা মোতাবেক সে ম্যাচের একাদশে সুযোগ পেতেও পারেন বাংলাদেশের এ ওপেনার। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা জ্যামাইকা বাকি রয়েছে আর ২টি ম্যাচ।

সাকিবের বার্বাডোজ ও লিটনের জ্যামাইকার ম্যাচের সূচি:

২৭ সেপ্টেম্বর (রাত ৪.০০) : বার্বাডোজ বনাম ত্রিনিদাদ
২৮ সেপ্টেম্বর (ভোর ৬.০০) : জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া
২৯ সেপ্টেম্বর (ভোর ৬.০০) : বার্বাডোজ বনাম সেন্ট কিটস
৩০ সেপ্টেম্বর (রাত ৪.০০) : বার্বাডোজ বনাম সেন্ট লুসিয়া
৩ অক্টোবর (ভোর ৫.০০) : বার্বাডোজ বনাম ত্রিনিদাদ
৪ অক্টোবর (রাত ৪.০০) : জ্যামাইকা বনাম গায়ানা

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সিপিএলে সাকিব-লিটনের ম্যাচের সূচি

আপডেট টাইম : ০২:২০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯