ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বাংলাদেশ শুরু করলো সহজ জয়ের সিরিজ

ক্রীড়া ডেস্ক: মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে কেন্টাবুরি একাদশের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সে ধারাবাহিকতা ধরে রেখে সিরিজের প্রথম ওয়ানডেতেও সহজ জয় পেয়েছে টাইগার যুবারা। স্বাগতিকদের হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।

লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের ১২ বল আগেই মাত্র ১৭৬ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৪ উইকেট হারিয়ে ৩৮.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে বাংলাদেশের যুবারা।

আজ রোববার বাংলাদেশ সময় ভোরে মাঠে নেমেছিল দুই দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক যুবারা। শরীফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, তানজিম হাসান সাকিবদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউই যুবারা।

শেষপর্যন্ত ৪৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বিজে পোমার। টাইগার যুবাদের পক্ষে ৩টি করে উইকেট নেন শরীফুল ও মৃত্যুঞ্জয়। শামীম হোসেনের ঝুলিতে যায় ২ উইকেট।

রান তাড়া করতে নেমে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (২) ও তানজিদ হাসান তামিম (২৮) সাজঘরে ফিরে যান দলীয় ৪১ রানের মধ্যে। পরে তৌহিদ হৃদয় ২৬ ও মাহমুদুল হাসান জয় ২৮ রান করে ফিরলে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

তবু পঞ্চম উইকেটে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে ফেরেন অধিনায়ক আকবর আলি এবং শাহাদাত হোসেন। ম্যাচের সর্বোচ্চ রান করা আকবর খেলেন ৬১ বলে ৬৫ রানের ইনিংস। শাহাদাত অপরাজিত থাকেন ২৪ রান করে।

আগামী ২ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। পরে ৬, ৯ ও ১৩ অক্টোবর হবে সিরিজের বাকি ম্যাচগুলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বাংলাদেশ শুরু করলো সহজ জয়ের সিরিজ

আপডেট টাইম : ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯