ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৬ প্রতিষ্ঠান পার্টনার হতে আগ্রহী বিপিএলের

বিশেষ প্রতিবেদক: হবো হবো করে হচ্ছে না। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বৈঠক হওয়ার কথা ছিল হয়নি। আজ অক্টোবর মাসের দ্বিতীয় দিন চলে গেল, এদিনও বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সভাই হয়নি।

বারবার বলা হচ্ছে, বিপিএলের প্রস্তুতি কাজে এমন নিষ্পৃহতা, নীরবতা আসর শুরুতে বিলম্ব ঘটাতে পারে। এমনকি বিসিবি পরিচালক, বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আগের দিনই জানিয়েছেন, কাজে গতি আনতে না পারলে এবং সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করতে না পারলে, সময় মতো আসর শুরু করা কঠিন হবে।

তবে আজকের খবর, আগামী সপ্তাহে হয়তো বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে পারে। জালাল ইউনুস জানিয়েছেন, আগামী রোববার থেকে মঙ্গলবারের মধ্যে আমরা বৈঠকে বসবো এবং বসে সবার আগে স্পন্সর পার্টনার ঠিক করবো।

প্রসঙ্গত জানা গেছে, ছয়টি করপোরেট হাউজ বিপিএলে স্পন্সর পার্টনার হতে আগ্রহ প্রকাশ করেছে। সিটিজেন নিউজে আগেই সংবাদ প্রকাশ হয়েছে, কোন ফ্র্যাঞ্চাইজিই এবার আর স্পন্সর পার্টনার হতে আগ্রহ দেখায়নি।

একদম নতুন ছয়টি করপোরেট হাউজ আবেদন করেছে স্পন্সর পার্টনার হতে। আজ সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপে সেই ছয় করপোরেট হাউজের দুটির নাম জানান জালাল ইউনুস।

তার দেয়া তথ্য অনুযায়ী, আখতার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান দেশ প্রসিদ্ধ ফার্নিচার, আখতার ফার্নিচার এবং টাইগার আইটিসহ আরও চারটি কর্পোরেট হাউজ স্পন্সর পার্টনার হতে আগ্রহ দেখিয়েছে।
তাদের মধ্য থেকেই আসলে স্পন্সর পার্টনার করা হবে এবং আগামী সপ্তাহে সেই কর্পোরেট হাউজগুলোর সাথে কথাবার্তা চূড়ান্ত করা হবে। তাদের জানিয়ে দেয়া হবে, স্পন্সর পার্টনার হিসেবে তারা এলে তাদের কাজের ক্ষমতার পরিধি কতটা হবে?

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৬ প্রতিষ্ঠান পার্টনার হতে আগ্রহী বিপিএলের

আপডেট টাইম : ১২:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯