ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হরিয়ানা যাচ্ছে কাবাডি দল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসে ভালো ফল পেতে কাবাডি খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কাবাডি ফেডারেশন। আগামী ১-১০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিতব্য ১৩তম এসএ গেমসে অংশগ্রহণকারী নারী ও পুরুষ কাবাডি দলকে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য ভারতের হরিয়ানায় পাঠানো হচ্ছে।

ইরানে অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্ব কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জুনিয়র বালক কাবাডি দলও উন্নত প্রশিক্ষণের জন্য হরিয়ানা যাচ্ছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে গত বুধবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসএ গেমস উপলক্ষে খেলোয়াড়দের প্রশিক্ষণে সন্তোষ প্রকাশ করে বলেন, এসএ গেমসে স্বর্ণজয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশের পুরুষ ও নারী কাবাডি দলকে খেলতে হবে। তিনি শারীরিক ও মানসিকভাবে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে একটি টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকায় এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া এ উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত শ্রীলংকায় অনুষ্ঠিতব্য ছয় জাতি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে বাংলাদেশ কাবাডি দল অংশগ্রহণ করবে। কাবাডি ফেডারেশনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হরিয়ানা যাচ্ছে কাবাডি দল

আপডেট টাইম : ১২:১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯