ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ক্রিকেটার রুবেলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিবেদক: ব্রেইন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের পাশে দাঁড়ালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যয়বহুল চিকিৎসা ব্যায় মেটাতে মোশাররফ রুবেলকে দিলে আর্থিক সহযোগিতা। একই সঙ্গে সাহস দিলেন এবং কঠিন বিপদে ধৈয্য ধারণ করার পরামর্শ দিলেন।

রোববার জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সম্মেলনে কক্ষে মোশাররফ হোসেন রুবেলের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করীম।

প্রতিমন্ত্রী ভবিষ্যতে ও রুবেলের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করবেন বলেও আশ্বাস প্রদান করেন। তিনি সমাজের বিত্ববানদেরও রুবেলেন পাশে আসার আহ্বান জানান।

ব্রেইন টিউমারে আক্রান্ত রুবেল হোসেনের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সেখানে শুরুতে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তার জন্য সুখের সংবাদ ছিল, টিউমারে ক্যান্সারের জীবানু পাওয়া যায়নি।

তবুও পুরোপুরি সেরে ওঠার জন্য ডাক্তাররা কেমো এবং রেডিও থেরাপির পরামর্শ দেন। মোশাররফ রুবেলের এই চিকিৎসার জন্য প্রায় দেড় কোটি টাকার মত লেগে যাচ্ছে। নিজের উপার্জিত অর্থ ব্যয় করা ছাড়াও বিসিবি থেকে শুরু করে অনেক ক্লাব, ক্রিকেটাররও তার পাশে দাঁড়িয়েছে। তবুও, সম্পূর্ণ খরচ মেটানো সম্ভব হচ্ছিল না।

যে কারণে কিছুদিন আগে রুবেল ফেসবুকে ঘোষণা দেন, সদ্য কেনা ফ্ল্যাটটি বিক্রি করে দেবেন। এরপরই মূলতঃ রুবেলের পাশে দাঁড়ানোর জন্য নানা জায়গা থেকে আগ্রহীরা ছুটে আসে। শেষ পর্যন্ত বাংলাদেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও পাশে দাঁড়ালেন জাতীয় দলের এই ক্রিকেটারের এবং আশ্বাস দিলেন প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ক্রিকেটার রুবেলের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:৫৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯