ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

আবরার হত্যায় ১০ শিক্ষার্থীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে হত্যা ও হত্যায় সহযোগিতার অভিযোগে ১০ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশই ফাহাদের দ্বিতীয় বর্ষের সহপাঠী, ৪র্থ বর্ষে অধ্যায়নরত কথিত ‘বড় ভাই’ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা।

সোমবার রাত ১০টা পর্যন্ত অভিযানে মোট ১০ জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপির জানায়, গ্রেফতাররা হলেন- বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. অনিক সরকার (২২), বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইফতি মোশাররফ সকাল (২১), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান রবিন (২২), নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. মেফতাহুল ইসলাম জিওন (২২)।

এ ছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুনতাসির আলম জেমি (২১), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির (২১), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মো. মুজাহিদুর রহমান মুজাহিদ (২১), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাসেল (২৪), সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম ফুয়াদ (২৩) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহম্মেদ মুন্নাকে (২১)গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা বুয়েট ছাত্রলীগ ও শেরে বাংলা হল ছাত্রলীগের সদস্য হলেও ডিএমপি কারও রাজনৈতিক পরিচয় জানায়নি।

উল্লেখ্য রোববার দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনা সংক্রান্তে নিহতের বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে অভিযুক্ত করে চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলার এই ১০ জনকে গ্রেফতার দেখানো হয়।
ডিএমপি জানায়, বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

আবরার হত্যায় ১০ শিক্ষার্থীকে গ্রেফতার

আপডেট টাইম : ১১:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯