ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বৃষ্টিতে শুরুই হতে পারলো না দুটি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক: রোদ ঝলমলে ছিল গত কয়েকটা দিন। কিন্তু আজ থেকে শুরু জাতীয় ক্রিকেট লিগ অথচ আজই কেন বৃষ্টিটা এসে হানা দিতে হলো! দেশের সবচেয়ে মর্যাদাকর প্রথম শ্রেণির ক্রিকেট জাতীয় লিগ শুরু হয়েছে আজ। কিন্তু বৃষ্টির কারণে দুটি ভেন্যুতে কোনো বলই মাঠে গড়াতে পারলোন না। এমনকি টস পর্যন্ত হয়নি। বরং সারাদিন অলস বসে থেকে ওই দুই ভেন্যুর ক্রিকেটারদের ফিরে যেতে হয়েছে হোটেল রুমে।

জাতীয় লিগে আজ খুলনার শেখ আবু নাসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা প্রথম স্তরের দুই দল খুলনা বিভাগ এবং রংপুর বিভাগের। সকাল থেকে স্টেডিয়ামে খেলোয়াড়রা অপেক্ষায় থাকার পর অবশেষে যখন বৃষ্টির কারণে দেখা গেল খেলা সম্ভব নয়, তখন ম্যাচ রেফারি শওকতুর রহমান দিনের খেলা বাতিল বলে ঘোষণা করেন।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগের। বৃষ্টি বাগড়া দেয় রাজশাহীতেও। যে কারণে দিনের খেলা বাতিল বলে ঘোষণা দেন ম্যাচ রেফারি আখতার আহমদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বৃষ্টিতে শুরুই হতে পারলো না দুটি ম্যাচ

আপডেট টাইম : ১০:১৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯