ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

মহাশূন্যে প্রথম হাঁটা মানব নভোচারী আলেক্সি লিওনভ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক : মহাশূন্যে প্রথম হাঁটা মানব রাশিয়ার নভোচারী আলেক্সি লিওনভ মারা গেছেন। শুক্রবার মস্কোয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই নভোচারী ১৮৬৫ সালে মহাশূন্যে গমন করেন।

রাশিয়ার আরেক খ্যাতনামা নভোচারী ইউরি গ্যাগারিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন লিওনভ। গ্যাগারিন প্রথম মানব হিসেবে ১৯৬১ সালে মহাশূন্যে যান।

৮৫ বছর বয়সে রাশিয়ার রাজধানী মস্কোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ কিংবদন্তি মহাকাশচারী। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে লিওনভের মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস। বেশ কয়েক বছর ধরেই লিওনভ অসুস্থ ছিলেন বলে বিভিন্ন রুশ মিডিয়ার বরাতে সংবাদ প্রকাশ করেছে । ১৯৬৫ সালের ১৮ মার্চ মহাকাশে হেঁটেছিলেন অ্যালেক্সি লিওনভ। ভক্সহড ২ স্পেস যান থেকে বেরিয়ে ১২ মিনিটের সেই হাঁটায় সঙ্কটাপন্ন হয়েছিল তার জীবনও।

নিজের জীবনের রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এক সাক্ষাতকারে লিওনভ বলেছিলেন, সেই মহাশূন্যে আমি পা রেখেছিলাম কিন্তু আমি পড়ে যাইনি। নক্ষত্রগুলোর কারণে আমি বেশ অভিভূত হয়েছিলাম।

সেগুলো আমার চারপাশে সব জায়গাতে ছিল; ডান-বামে উপর-নিচে সবখানে। সেই নীরবতায় আমি এখনও আমার নিঃশ্বাস ও হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাই।

এদিকে এক রকম জাতীয় বীরের মর্যাদা পাওয়া লিওনভের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লিওনভকে ‘সত্যিকার অর্থে পথ প্রদর্শক, শক্তিশালী এবং বীর’ হিসেবে আখ্যায়িত করে তার পরিবারের স্বজনদের প্রতি সান্ত্বনা জ্ঞাপন করেছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

মহাশূন্যে প্রথম হাঁটা মানব নভোচারী আলেক্সি লিওনভ আর নেই

আপডেট টাইম : ০১:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯