ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

ভারতের তিন ফুটবলার ভাবাচ্ছেন বাংলাদেশ অধিনায়ককে

ক্রীড়া ডেস্ক: গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কাতারের বিপক্ষে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ দল। ম্যাচের ফল বলছে কাতার জিতেছে ২-০ গোলে। কিন্তু স্কোরলাইন দেখে বোঝার সাধ্য নেই ম্যাচে কতটা ভালো খেলেছে জেমি ডে’র শিষ্যরা।

এ ম্যাচের অনুপ্রেরণা কাজে লাগিয়ে এবার ভারতের বিপক্ষে নামার অপেক্ষায় জামাল ভূঁইয়ারা। আগামী মঙ্গলবার কলকাতার ঐতিহ্যবাহী বিদ্যাভারতী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। এছাড়া যে কাতারের কাছে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ, তাদের বিপক্ষেই আবার গোলশূন্য ড্র করেছে ভারত। ফলে মনস্তাত্ত্বিক দিক থেকে মঙ্গলবারের ম্যাচে এগিয়ে থাকবে স্বাগতিকরাই।

তবে এসব নিয়ে ভাবতে রাজি নন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে স্বাগতিক দল হওয়ায় ভারতই বেশি চাপে থাকবে। সে সুযোগ কাজে লাগিয়ে জয়ের তাগিদ ও তারুণ্যকেই মূল হাতিয়ার বানিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন জামাল।

ভারতের সংবাদ মাধ্যমে জামাল বলেন, ‘ঘরের মাঠে চাপটা বেশি ভারতেরই। কারণ ম্যাচটা ওদের জিততে হবে। প্রতিবেশী দেশের বিপক্ষে এই ফুটবল ম্যাচটা আমরা হারতে চাই না। ম্যাচে কড়া ট্যাকল, ধাক্কাধাক্কি হবেই। আমাদের দলে অনূর্ধ্ব-২৩ ফুটবলারের সংখ্যা বেশি। ভারতকে হারানোর জন্য মরিয়া তাগিদ ও তারুণ্যই আমাদের অস্ত্র।’

এসময় কাতারের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ চলে আসলে জামাল বলেন, ‘কাতারের বিপক্ষে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারিনি আমরা। আমি নিজেই দু’টো সহজ গোলের সুযোগ নষ্ট করেছি। তিনবার গোললাইন থেকে বল বিপদমুক্ত করেছে কাতার। আমাদের ভাগ্য সঙ্গে ছিল না।’
সাহস ও মানসিকতায় শক্ত অবস্থান পরিষ্কার করলেও ভারতের তিন ফুটবলারের ব্যাপারে সতর্ক থাকার কথাও জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার মতে অধিনায়ক সুনিল ছেত্রি, উইঙ্গার উদান্ত সিং ও গোলরক্ষক গুরপ্রিত সিং সাধুর বিপক্ষে ভালো করতে পারলেই ফলাফল অনুকূলে আসতে পারে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এর আগে দু’বার ভারতের বিরুদ্ধে খেলেছি। প্রথমবার ১-১ শেষ হয়েছিল। দ্বিতীয়বার ফল হয় ২-২। ওই দু’টো ম্যাচেই গোল করেছিল সুনিল। ও আমাদের কাছে একটা বড়সড় বিপদ। ভারতের পুরো দলটার রিমোট কন্ট্রোলই সুনিলের হাতে, সঙ্গে উদান্তর গতি এবং গোলবারে গুরপ্রিত সিং সাধু! এই তিন জনের জন্যই ভারত ফেভারিট আমাদের বিরুদ্ধে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

ভারতের তিন ফুটবলার ভাবাচ্ছেন বাংলাদেশ অধিনায়ককে

আপডেট টাইম : ০৩:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯