ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

গ্রিসকে উড়িয়ে দিয়ে ইউরোর মূল পর্বে ইতালি

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়ার্ধের দুই গোলে বাছাই পর্বে গ্রিসকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ইতালি।

রোমার স্ট্যাডিও অলিম্পিকোয় শনিবার রাতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় ইতালি। পেনাল্টি থেকে জর্জিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেডেরিকো বের্নারদেস্কি।এখন পর্যন্ত গ্রুপের সাত ম্যাচের সবকটিতে জয়সহ ২১ পয়েন্ট নিয়ে ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করল ইতালি।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বারবার গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পাচ্ছিল না দলটি। গোল শূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।

স্পট কিক থেকে ৬৩তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়া গোলটি করেন জর্জিনিয়ো। ডি-বক্সে গ্রিসের মিডফিল্ডার আন্দ্রেস বুচালাকিস হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টিটি পায় ইতালি।

৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নারদেস্কি। লিওনার্দো বনুচ্চির পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন বদলি নামা এই উইঙ্গার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

গ্রিসকে উড়িয়ে দিয়ে ইউরোর মূল পর্বে ইতালি

আপডেট টাইম : ০২:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯