ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

শিক্ষানবিশ আইনজীবীদের বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ডের দাবি

নিজস্ব প্রতিবেদক: আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা নিশ্চিত করতে বার কাউন্সিল ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ডের দাবি জানিয়েছে শিক্ষানবিশ আইনজীবীরা। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, আমরা এলএলবি অনার্স সম্পন্ন করে বার কাউন্সিলের সব নিয়মকানুন মেনে জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছি। আমরা সবাই আইন পেশায় যাব-এমনটাই প্রত্যাশা করছি। আমাদের সার্বিক পরিস্থিতি ও অপূরণীয় ক্ষতির কথা বিবেচনায় নিয়ে ২০১৯ সালের আইনজীবী তালিকাভূক্তির পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশ বার কাউন্সিল ও জড়িত বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

তারা আরও বলেন, অধিক শিক্ষার্থী ভর্তি করিয়ে ভুল করলে সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেছে। তার জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড না দিয়ে শাস্তি দেয়া ন্যায়বিচার পরিপন্থী। যদি বার কাউন্সিল ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে মানবিক দৃষ্টিতে না দেখে তাহলে নিজেরা হতাশাগ্রস্ত হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ থাকবে না।

মানববন্ধনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গাজী সাদেকুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকরাম চৌধুরীসহ শিক্ষানবিশ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

শিক্ষানবিশ আইনজীবীদের বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ডের দাবি

আপডেট টাইম : ০৯:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯