ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ঢাকা থেকে সিঙ্গাপুরের (বিজি ০৮৪) উদ্দেশে ছেড়ে গিয়ে শাহজালালে জরুরি অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণে বাধ্য হয় বিমানটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উড়োজাহাজটি সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিঙ্গাপুরের (বিজি ০৮৪) উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় উড্ডয়নের পর পাখি আঘাত করায় উড়োজাহাজটি পুনরায় শাহজালালে ফিরে আসে। পরে সকাল সাড়ে ১০টার দিকে অপর একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়।

ওই ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। এ ছাড়া, সাতজন ককপিট ও কেবিন ক্রু ছিলেন।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।’

এর আগে ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে বিমানের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল। সেদিনও ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল উড়োজাহাজটি।
ময়ূরপঙ্খী বিমানবহরে যোগ হওয়া নিজস্ব দ্বিতীয় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। ২০১৫ সালের ২২ ডিসেম্বর এটি বহরে যুক্ত হয়। উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-এএইচভি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়ূরপঙ্খীর জরুরি অবতরণ

আপডেট টাইম : ০২:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯