ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

র‍্যাগিংয়ে অভিযোগ করুন, প্রচলিত আইনে বিচার হবে:আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: র‍্যাগিংয়ের মাধ্যমে যে কোনো অপরাধ পেনাল কোডে শাস্তিযোগ্য। র‍্যাগিংয়ের ভুক্তভোগীরা অভিযোগ করলে অপরাধীদের প্রচলিত আইনে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার সচিবালয়ে আইনমন্ত্রীর দফতরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

তিনি বলেন, র‍্যাগিংয়ের মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয় ধারা ৩২৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি র‍্যাগিংয়ের শিকার হয় আইনানুযায়ী নালিশ করলে র‍্যাগিংকারীকে শাস্তির আওতায় আনা হবে।

আইনমন্ত্রী বলেন, আপনারা সব সময় বলেন এটার ব্যাপারে আইন নেই, আইন থাকলেও পরিবর্তন করতে হবে। র‍্যাগিং কথাটার জন্য হয়তো আইন নেই, র‍্যাগিংয়ের মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয় যদি থাপ্পড়ও দেয়া হয় সেটাও কিন্তু পেনাল কোডে অপরাধ হিসেবে ধারা ৩২৩-এ শাস্তিযোগ্য। র‍্যাগিংয়ের কথাগুলো এখন উঠে এসেছে, আপনাদের অনুরোধ করব যারা র‍্যাগিংয়ে ভিকটিম তাদের উৎসাহ করবেন যেন নালিশ করে। নালিশ করলে আমাদের যথেষ্ট আইন আছে যেগুলোর আওতায় র‍্যাগিংয়ের মাধ্যমে অপরাধ করা হয় সেগুলো আমরা বিচার করব।

তিনি বলেন, প্রচলিত আইনেই এ বিচার করা হবে। সব আইন আদালতে এলেই সমাধান হবে তা নয়, পাশাপাশি ইন হাউজ সিস্টেম তৈরির পাশাপাশি এর উন্নয়নও করতে হবে। সেখানে নালিশ করলে প্রতিকার হবে এবং নালিশ করলে আর র‍্যাগিং হবে না, এ রকম কমপ্লেইন সিস্টেম গঠনের পরামর্শও দেন তিনি।

সুনামগঞ্জের শিশু হত্যা পৈশাচিক মর্মান্তিক। এমন ঘটনা যেন আর না ঘটে আইনের মধ্যে থেকে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

র‍্যাগিংয়ে অভিযোগ করুন, প্রচলিত আইনে বিচার হবে:আইনমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯